অধ্যক্ষ
শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়ার সুমহান ব্রত নিয়ে আমাদের এই উত্তরবঙ্গের মনোরম পরিবেশে অবস্থিত
— কিশোরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ—প্রতিষ্ঠানটি দীর্ঘ সময়ে ও সামাজিক,রাষ্ট্রিক,নানামুখী কর্মতৎপরতায়
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের পথচলায়, আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই নতুন ওয়েবসাইটটির উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।বিজ্ঞান ও প্রযুক্তির আলোয় আমাদের চলার পথ হোক মসৃন,স্বতঃস্ফূর্ত।
আমার বিশ্বাস, এই ওয়েবসাইটটি হবে কলেজ সংশ্লিষ্ট সকলের জন্য তথ্য ও সেবার একটি স্বচ্ছ, দ্রুত এবং নির্ভরযোগ্য জানালা। এখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা সহজেই কলেজের ইতিহাস, ফলাফল, ভর্তির তথ্য, একাডেমিক ক্যালেন্ডার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ খুঁজে পাবেন।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা এই কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষাদানের চিরায়ত পদ্ধতির পাশাপাশি সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি, শুধু ভালো ফলাফলের মধ্যেই শিক্ষার সার্থকতা সীমাবদ্ধ নয়; বরং সুনাগরিক হিসেবে দেশ ও সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।
আমি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আহ্বান জানাই— তোমরা জ্ঞান অর্জনের এই সুযোগকে কাজে লাগিয়ে দেশপ্রেমিক, পরিশ্রমী ও মানবিক মানুষ হও। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমরা দেশের সম্পদ হও।বৈষম্যহীন ও শোষন মুক্ত সমাজ গঠনে তোমাদের ভূমিকা থাকবে এমনটা প্রত্যাশা।
সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টায় এই কলেজ উন্নতির শিখরে আরোহণ করবে, এই প্রত্যাশা রেখে সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
প্রফেসর মোঃ শাহাজাহান নাসির-৫১৭৩
অধ্যক্ষ
কিশোরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
কিশোরগঞ্জ,নীলফামারী।